ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরার ফোন আনছে ওয়ানপ্লাস

২৫ আগষ্ট, ২০১৯ ২২:৩৫  
অনলিকস এবং প্রাইসবাবাতে ফাঁস হওয়ার একাধিক রেন্ডারে দেখা গেছে ওয়ানপ্লাসের পরবর্তী স্মার্টফোন ‘ওয়ানপ্লাস ৭টি’ তার আগের সংস্করণের থেকে মতোই, যদি না এতে গোলাকার ক্যামেরা মডিউল থাকতো। যদি ছবিটি সত্যিই হয় তাহলে ডিভাইসটির পিছনে তিনটি ক্যামেরা গোলাকার কমপার্টমেন্টের মধ্যে অনুভূমিকভাবে সাজানো থাকবে। এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়েছে, আগের সংস্করণে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর ছিলো। নতুন ফোনটি যদি আগের সংস্করণ অনুসরণ করে তাহলে তৃতীয় ক্যামেরাটি হবে ওয়াইড-অ্যাঙ্গেল অথবা টেলিফটো লেন্স। এছাড়া গতবছরের ফাঁস হওয়া একটি ছবিতেও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে গোলাকার ক্যামেরা মডিউলের ফোন প্রদর্শন করতে দেখা গেছে। ওয়ানপ্লাস ৭টি স্মার্টফোনে থাকছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও টিয়ারড্রপ নচ। আগামী ২৬ সেপ্টেম্বরে অন্যান্য ডিভাইসের সাথে উন্মোচিত হতে পারে নতুন এই স্মার্টফোনটি। ডিবিটেক/বিএমটি